Showing posts with label ধুমপান থেকে মুক্তির উপায়. Show all posts
Showing posts with label ধুমপান থেকে মুক্তির উপায়. Show all posts

Thursday, 23 November 2017

ধূমপান ছাড়ার ১০ কার্যকর উপায়


নিয়মিত ধূমপানের ফলে ধূমপায়ীদের ফুসফুসের রং পরিবর্তন হয়ে যায়। একসময় তা কালচে রং ধারণ করে। আর অধূমপায়ীর ফুসফুসের রং থাকে স্বাভাবিক।
সিগারেটের প্যাকেটেও এখন এ ধরনের চিত্র দেখতে পাওয়া যায়। প্রতিনিয়ত ধূমপানের ফলে ফুসফুসের চেহারাটাই বদলে যাচ্ছে। বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। ফুসফুসে জটিলতা, কাশি, বুকে ব্যথা, স্ট্রোক কিংবা ফুসফুসে ক্যানসারের আশংকাও বেড়ে যায়।
যে কারণে ধূমপান ছাড়বেন
ধূমপায়ীরা নানারকম শারীরিক সমস্যায় ভুগে থাকেন। একটি অতি পরিচিত সমস্যা হচ্ছে বুকে ব্যথা। এছাড়াও ধূমপায়ীদের শ্বাসকষ্ট, কাশি, মাইগ্রেন, উচ্চ রক্তচাপসহ যৌন সমস্যা দেখা যায়। ধূমপায়ী নারী ও পুরুষ উভয়েরই যৌণ সক্ষমতা হ্রাস পায়। এমনকি তা গর্ভস্থ শিশুরও ক্ষতি করতে পারে। এদেশের সামাজিক প্রেক্ষাপটে ধূমপানের কারণে দাম্পত্য সমস্যাও দেখা যায়।
নিজের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা গেলে বাহ্যিক অনেক কিছুই নিয়ন্ত্রণে চলে আসে। শুরু হয় সাফল্যের জয়যাত্রা। বদঅভ্যাসের শৃঙ্খল থেকে মুক্তির মাধ্যমে আপনি ক্রমাগত সাফল্যের পথে অগ্রসর হবেন। বদলে যাবেন আপনি। ইতিবাচকভাবে বদলাতে থাকবে আপনার চারপাশ।
এবার চলুন জেনে নেওয়া যাক ধূমপানের অভ্যাস ত্যাগে কিছু কার্যকর উপায।