Showing posts with label bd cricket news. Show all posts
Showing posts with label bd cricket news. Show all posts

Thursday, 25 January 2018

ফাইনালের জন্য টাইগারদের দল ঘোষণা


ত্রিদেশীয় সিরিজে টানা ৩ ম্যাচে জয়ের পর চতুর্থ ম্যাচে এসে শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জাজনক পরাজয় বরণ করে টাইগাররা। এ ম্যাচে টাইগারাদের মিডল অর্ডার ব্যাটসম্যানদের সমালোচনা করা হয়। অনেকেই মনে করেছিলেন মিডল অর্ডার থেকে বাদ পড়তে পারেন অনেকেই। শেষ ম্যাচের পরাজিত দলের সবাইকে রেখেই ফাইনালের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে রয়েছেন ইমরুল কায়েস।  ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে স্কোয়াডে ছিলেন ওপেনার ইমরুল কায়েস। কিন্তু ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি। সিরিজের পরবর্তী দুই ম্যাচের স্কোয়াডে তাকে রাখা হয়নি। তবে, ফাইনাল ম্যাচের জন্য ঘোষিত ১৬ সদস্যের বাংলাদেশ দলে রয়েছেন এই টাইগার ওপেনার। মাঝে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়ার পর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচ খেলেছেন ইমরুল কায়েস। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে বিসিবি উত্তরাঞ্চেলের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। ম্যাচে ১১৮ রানের ইনিংস খেলেন ইমরুল। ত্রিদেশীয় সিরিজে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে সুবিধা করতে পারেননি এনামুল হক বিজয়। ফাইনাল ম্যাচে হয়তো তামিমের সঙ্গী হিসাবে ইমরুল কায়েসকে দেখা যেতে পারে। আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। চার ম্যাচের তিনটিতে জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্যদিকে চার ম্যাচের দুটিতে জিতে ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। সমান ম্যাচের মাত্র একটিতে জিতে বিদায় নিয়েছে জিম্বাবুয়ে।  ফাইনালের জন্য বাংলাদেশ দল 
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসাইন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, সানজামুল ইসলাম, ইমরুল কায়েস।

তথ্য সূত্র : http://bdexpress.uodoo.com

Tuesday, 9 January 2018

ত্রিদেশীয় সিরিজের ৩ দলের স্কোয়াড ও সময়সূচি


ঢাকা: চলতি মাসের ১৫ জানুয়ারি বাংলাদেশে বসতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক বাংলাদেশের সাথে অপর দুই দল শীলঙ্কা ও জিম্বাবুয়ে। সিরিজটিকে সামনে রেখে ইতোমধ্যে তিন দলই নিজেদের স্কােয়াড ঘোষণা করেছে। বাংলাদেশকে নেতৃত্ব দিবেন দলনেতা মাশরাফি বিন মুর্তজা, ত্রিদেশীয় সিরিজ দিয়ে শ্রীলঙ্কার একদিনের ফরম্যাটে অধিনায়কত্বে ফিরবেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং জিম্বাবুয়েকে নেতৃত্ব দিবেন গ্রায়েম ক্রেমার। ঘরের মাঠে খেলা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৭ জানুয়ারি ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে। অন্যদিকে আজ (মঙ্গলবার) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কাও। তবে জিম্বাবুয়ের স্কোয়াডে ছিল ১৫ জন। এক নজরে যেমন হলো তিন দলের স্কোয়াড- বাংলাদেশ স্কোয়াড মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবুল হাসান রাজু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন এবং সানজামুল ইসলাম। শ্রীলঙ্কা স্কোয়াড অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুসকা গুনাথিলাকা, কুসাল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুসাল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোসান ডিকভেলা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদিপ, দাশমান্তথা চামিরা, শেহান মাদুশাঙ্কা, আকিলা ধনাঞ্জয়া, লাকসান সান্দাকান, ওয়িনিন্দু হাসারঙ্গা। জিম্বাবুয়ে স্কোয়াড গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মুরে (উইকেটরক্ষক), টেন্ডাই চিসোরো, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস্টোফার এমপোফু, টেন্ডাই চাতারা ও কাইল জার্ভিস। ত্রিদেশীয় সিরিজের সময়সূচি- তারিখ দল ভেন্যু ১৫.১.১৮ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ১৭.১.১৮ শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ১৯.১.১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ২১.১.১৮ শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ২৩.১.১৮ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ২৫.১.১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ২৭.১.১৮ ফাইনাল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজ খেলতে ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। ১৩ তারিখ ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা দল। তিন দল একে অন্যের বিপক্ষে দুবার করে খেলে শীর্ষ দুই দল যাবে ফাইনালে। ২৭ জানুয়ারির ফাইনালসহ টুর্নামেন্টের সব খেলাই হবে মিরপুরে।

Saturday, 18 November 2017

Points Table - Bangladesh Premier League, 2017

Bangladesh Premier League, 2017 - Points Table

TeamsMatWonLostTiedNRPtsNRR
Dhaka Dynamites641019+3.350
Khulna Titans632017+0.945
Sylhet Sixers733017-0.722
Comilla Victorians431006+0.942
Rajshahi Kings624004-0.879
Chittagong Vikings614013-0.945
Rangpur Riders312002-0.536

Friday, 3 November 2017

বিপিএল মাতাবেন যারা || BPL 2017 - Player List


দেখতে দেখতে একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছে বিপিএল। বছর ঘুরে ফের চার-ছক্কার ধুম-ধাড়াক্কা লড়াই দেখার সুযোগ পাচ্ছেন দেশের কোটি ক্রিকেট অনুরাগী। ভক্ত-সমর্থকদের প্রত্যাশা পূরণে এবারের আসর ঢেলে সাজিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। গেলো চারবার ঢাকায় পর্দা উঠলেও সিলেট দিয়ে অভিযাত্রা শুরু হচ্ছে পঞ্চম আসরের। এবারই সর্বোচ্চ সংখ্যক দুনিয়া কাঁপানো বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন। দেশের সেরা  ক্রিকেটাররা তো আছেনই। এবারেরর বিপিএলে অংশ নিচ্ছে মোট ৭টি দল। নতুন করে ফিরেছে সিলেট সিক্সার্স। খেলা মাঠে গড়াবে ৪ নভেম্বর, শেষ হবে ১২ ডিসেম্বর। প্রায় ৪০ দিনের এ টুর্নামেন্টে ম্যাচ হবে ৪৬টি। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের পদচারণায় মুখর থাকবে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম। সঙ্গত কারণেই কৌতুহলী ভক্তদের মুখে ঘুরে ফিরে আসছে বিপিএলের ময়দানি লড়াইয়ে কারা অংশ নিচ্ছেন? সেসব ক্রিকেটপ্রেমীর চাহিদা নিবৃত্ত করতেই এ মহারণে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের তালিকা তুলে ধরা হলো। 

ঢাকা ডায়নামাইটস দেশি: সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম অমি, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নুর হোসেন সাদ্দাম। বিদেশি: কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহীদ আফ্রিদি, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, এভিন লুইস, কেভিন কুপার, সুনীল নারাইন, গ্রায়েম ক্রেমার, রেন্সফোর্ড বিটন, রোভম্যান পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, জো ডেনলি ও আকিল হোসেন। 

রাজশাহী কিংস দেশি: মুশফিকুর রহিম (আইকন), মুমিনুল হক, ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, জাকির হোসেন, নিহাদ-উজ-জামান, রনি তালুকদার, হোসেন আলি, নাঈম ইসলাম জুনিয়র ও কাজী অনিক। বিদেশি: লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, মালকম ওয়ালার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্রাঙ্কলিন, উসামা মির ও রাজা আলী দার।

চিটাগাং ভাইকিংস দেশি: সৌম্য সরকার (আইকন), তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, এনামুল হক বিজয়, সানজামুল ইসলাম, আল-আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, ইরফান শুক্কুর, নাঈম হাসান ও ইয়াসির আরাফাত। বিদেশি: লুক রনকি, মিসবাহ-উল হক, দিলশান মুনাভিরা, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, জার্মেইন ব্ল্যাকউড, সিকান্দার রাজা, লুইস রিচ ও নাজিবুল্লাহ জাদরান। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স দেশি: তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দিন, আল আমিন জুনিয়র, আরাফাত সানি, অলক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক ও রকিবুল হাসান। বিদেশি: মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, কলিন মুনরো, ডোয়াইন ব্র্যাভো, জস বাটলার, হাসান আলি, ফখর জামান, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, সলোমান মায়ার ও রুম্মন রইস। 

খুলনা টাইটান্স দেশি: মাহমুদুল্লাহ রিয়াদ (আইকন), শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ, আফিফ হোসেন, ইয়াসির আলি, ইমরান আলি, মুক্তার আলি, ধীমান ঘোষ ও সাইফ হাসান। বিদেশি:  জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, সেকুগে প্রসন্ন, বেনি হাওয়েল, ডেভিড মালান, রাইলি রুশো, কাইল অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাফেট, চ্যাডউইক ওয়ালটন, শিহান জয়াসুরিয়া ও জফরা আর্চার, আকিলা ধনাঞ্জয়া ও মাইকেল ক্লিঙ্গার। 

রংপুর রাইডার্স দেশি: মাশরাফি বিন মুর্তজা (আইকন), মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আবদুর রাজ্জাক, এবাদাত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম ও জহির খান। বিদেশি: ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, শামিউল্লাহ শেনওয়ারি, জহির খান ও স্যাম হেইন। 

সিলেট সিক্সার্স দেশি: সাব্বির রহমান (আইকন), নাসির হোসেন, নুরুল হাসান, তাইজুল ইসলাম, আবুল হাসান, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বী, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন ও মোহাম্মদ শরীফুল্লাহ। বিদেশি:বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, দানুসকা গুনাথিলাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, উপল থারাঙ্গা, দাসুন শানাকা, ওয়েনিদু হাসারাঙ্গা, লিয়াম প্লাঙ্কেট, রস হুইটলি, উসমান খান শেনওয়ারি, ক্রিসমার সান্টোকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভিড জ্যাকবস, চতুরাঙ্গা ডি সিলভা ও গুলাম মুদাসসর খান।

Tuesday, 31 October 2017

বিয়ে করলেন তাসকিন



দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে আজ সকালেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে ক্রিকেটারদের গোমড়া মুখ দেখে বোঝা যাচ্ছিল হারের ধাক্কা এখনো সামলে ওঠেননি তাঁরা।এমন থমথমে পরিস্থিতিতে একটা আনন্দের সংবাদ পাওয়া গেল তাসকিন আহমেদের সৌজন্যে। দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলাদেশ দলের পেসার।

তাসকিন গাঁটছড়া বেঁধেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে। রাতে বিয়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাসকিন নিজেই। যদিও এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি ২২ বছর বয়সী পেসার। তাঁর বাবা আবদুর রশিদ অবশ্য বললেন, 'মেয়ে আগে থেকেই পছন্দ করা ছিল। কিন্তু হঠাৎ করেই বিয়ের আয়োজন করতে হল। পরে সুবিধাজনক সময়ে বড় করে অনুষ্ঠান করব।'

বিয়েতে সতীর্থদের দাওয়াত করেছেন তাসকিন। বিপিএল নিয়ে ব্যস্ততা থাকায় বেশিরভাগ খেলোয়াড়ই উপস্থিত হতে পারেননি অনুষ্ঠানে। তবে মাশরাফি বিন মুর্তজা গিয়েছিলেন তাঁর পরিবারকে নিয়ে। বোঝাই যাচ্ছে বিয়ের আয়োজন চলছিল আগ থেকেই। মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।






Source File : http://www.prothom-alo.com/sports/article/1355691