Showing posts with label cricket. Show all posts
Showing posts with label cricket. Show all posts

Thursday, 25 January 2018

ফাইনালের জন্য টাইগারদের দল ঘোষণা


ত্রিদেশীয় সিরিজে টানা ৩ ম্যাচে জয়ের পর চতুর্থ ম্যাচে এসে শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জাজনক পরাজয় বরণ করে টাইগাররা। এ ম্যাচে টাইগারাদের মিডল অর্ডার ব্যাটসম্যানদের সমালোচনা করা হয়। অনেকেই মনে করেছিলেন মিডল অর্ডার থেকে বাদ পড়তে পারেন অনেকেই। শেষ ম্যাচের পরাজিত দলের সবাইকে রেখেই ফাইনালের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে রয়েছেন ইমরুল কায়েস।  ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে স্কোয়াডে ছিলেন ওপেনার ইমরুল কায়েস। কিন্তু ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি। সিরিজের পরবর্তী দুই ম্যাচের স্কোয়াডে তাকে রাখা হয়নি। তবে, ফাইনাল ম্যাচের জন্য ঘোষিত ১৬ সদস্যের বাংলাদেশ দলে রয়েছেন এই টাইগার ওপেনার। মাঝে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়ার পর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচ খেলেছেন ইমরুল কায়েস। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে বিসিবি উত্তরাঞ্চেলের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। ম্যাচে ১১৮ রানের ইনিংস খেলেন ইমরুল। ত্রিদেশীয় সিরিজে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে সুবিধা করতে পারেননি এনামুল হক বিজয়। ফাইনাল ম্যাচে হয়তো তামিমের সঙ্গী হিসাবে ইমরুল কায়েসকে দেখা যেতে পারে। আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। চার ম্যাচের তিনটিতে জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্যদিকে চার ম্যাচের দুটিতে জিতে ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। সমান ম্যাচের মাত্র একটিতে জিতে বিদায় নিয়েছে জিম্বাবুয়ে।  ফাইনালের জন্য বাংলাদেশ দল 
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসাইন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, সানজামুল ইসলাম, ইমরুল কায়েস।

তথ্য সূত্র : http://bdexpress.uodoo.com

Tuesday, 9 January 2018

ত্রিদেশীয় সিরিজের ৩ দলের স্কোয়াড ও সময়সূচি


ঢাকা: চলতি মাসের ১৫ জানুয়ারি বাংলাদেশে বসতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। স্বাগতিক বাংলাদেশের সাথে অপর দুই দল শীলঙ্কা ও জিম্বাবুয়ে। সিরিজটিকে সামনে রেখে ইতোমধ্যে তিন দলই নিজেদের স্কােয়াড ঘোষণা করেছে। বাংলাদেশকে নেতৃত্ব দিবেন দলনেতা মাশরাফি বিন মুর্তজা, ত্রিদেশীয় সিরিজ দিয়ে শ্রীলঙ্কার একদিনের ফরম্যাটে অধিনায়কত্বে ফিরবেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ এবং জিম্বাবুয়েকে নেতৃত্ব দিবেন গ্রায়েম ক্রেমার। ঘরের মাঠে খেলা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ৭ জানুয়ারি ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করে। অন্যদিকে আজ (মঙ্গলবার) ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কাও। তবে জিম্বাবুয়ের স্কোয়াডে ছিল ১৫ জন। এক নজরে যেমন হলো তিন দলের স্কোয়াড- বাংলাদেশ স্কোয়াড মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মোহাম্মদ মিঠুন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, আবুল হাসান রাজু, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন এবং সানজামুল ইসলাম। শ্রীলঙ্কা স্কোয়াড অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), উপুল থারাঙ্গা, দানুসকা গুনাথিলাকা, কুসাল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুসাল পেরেরা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, নিরোসান ডিকভেলা, সুরাঙ্গা লাকমাল, নুয়ান প্রদিপ, দাশমান্তথা চামিরা, শেহান মাদুশাঙ্কা, আকিলা ধনাঞ্জয়া, লাকসান সান্দাকান, ওয়িনিন্দু হাসারঙ্গা। জিম্বাবুয়ে স্কোয়াড গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মুরে (উইকেটরক্ষক), টেন্ডাই চিসোরো, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস্টোফার এমপোফু, টেন্ডাই চাতারা ও কাইল জার্ভিস। ত্রিদেশীয় সিরিজের সময়সূচি- তারিখ দল ভেন্যু ১৫.১.১৮ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ১৭.১.১৮ শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ১৯.১.১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ২১.১.১৮ শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ২৩.১.১৮ বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ২৫.১.১৮ বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ২৭.১.১৮ ফাইনাল শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম উল্লেখ্য, ত্রিদেশীয় সিরিজ খেলতে ১০ জানুয়ারি বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। ১৩ তারিখ ঢাকায় পৌঁছাবে শ্রীলঙ্কা দল। তিন দল একে অন্যের বিপক্ষে দুবার করে খেলে শীর্ষ দুই দল যাবে ফাইনালে। ২৭ জানুয়ারির ফাইনালসহ টুর্নামেন্টের সব খেলাই হবে মিরপুরে।

Saturday, 18 November 2017

Points Table - Bangladesh Premier League, 2017

Bangladesh Premier League, 2017 - Points Table

TeamsMatWonLostTiedNRPtsNRR
Dhaka Dynamites641019+3.350
Khulna Titans632017+0.945
Sylhet Sixers733017-0.722
Comilla Victorians431006+0.942
Rajshahi Kings624004-0.879
Chittagong Vikings614013-0.945
Rangpur Riders312002-0.536

Monday, 6 November 2017

যেসব খাবার খেয়ে নিজেকে ফিট রাখেন কোহলি


ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা এক সাক্ষাৎকারে ভারত অধিনায়কের ফিটনেস ধরে রাখার ‘রহস্য’ ফাঁস করেছেন। শর্মা জানিয়েছেন, ফিটনেসের জন্য কোহলি তাঁর প্রিয় কয়েকটি খাবার একেবারেই ছেড়ে দিয়েছেন।

একটি সর্বভারতীয় হিন্দি দৈনিক অনুযায়ী সকালের নাস্তা থেকে নৈশভোজে কোহলির ডিশ সাজানো থাকে এভাবেই। নীচে সাজিয়ে দেওয়া হল কোহলির খাবারের তালিকা।  
সকালের নাস্তা— গোলমরিচ ছিটোনো ওমলেট, চিজ এবং পালং শাক। বিভিন্ন ধরনের মাছ, মাংস, পেপে আর তরমুজ। লেবু দিয়ে গ্রিন টি (৩-৪ কাপ)।  
মধ্যাহ্নভোজ— গ্রিলড চিকেন আর গ্রিলড ফিশ, আলু সিদ্ধ, পালং শাক আর বিভিন্ন ধরনের শাকসবজি। পেশি বাড়ানোর জন্য রেড মিট খান কোহলি।  
নৈশভোজ— সি ফুড