Showing posts with label all bangla news paper. Show all posts
Showing posts with label all bangla news paper. Show all posts

Thursday, 25 January 2018

ফাইনালের জন্য টাইগারদের দল ঘোষণা


ত্রিদেশীয় সিরিজে টানা ৩ ম্যাচে জয়ের পর চতুর্থ ম্যাচে এসে শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জাজনক পরাজয় বরণ করে টাইগাররা। এ ম্যাচে টাইগারাদের মিডল অর্ডার ব্যাটসম্যানদের সমালোচনা করা হয়। অনেকেই মনে করেছিলেন মিডল অর্ডার থেকে বাদ পড়তে পারেন অনেকেই। শেষ ম্যাচের পরাজিত দলের সবাইকে রেখেই ফাইনালের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে রয়েছেন ইমরুল কায়েস।  ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে স্কোয়াডে ছিলেন ওপেনার ইমরুল কায়েস। কিন্তু ইনজুরির কারণে তিনি খেলতে পারেননি। সিরিজের পরবর্তী দুই ম্যাচের স্কোয়াডে তাকে রাখা হয়নি। তবে, ফাইনাল ম্যাচের জন্য ঘোষিত ১৬ সদস্যের বাংলাদেশ দলে রয়েছেন এই টাইগার ওপেনার। মাঝে ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়ার পর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ম্যাচ খেলেছেন ইমরুল কায়েস। প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে বিসিবি উত্তরাঞ্চেলের বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি। ম্যাচে ১১৮ রানের ইনিংস খেলেন ইমরুল। ত্রিদেশীয় সিরিজে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে সুবিধা করতে পারেননি এনামুল হক বিজয়। ফাইনাল ম্যাচে হয়তো তামিমের সঙ্গী হিসাবে ইমরুল কায়েসকে দেখা যেতে পারে। আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল। এই ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। চার ম্যাচের তিনটিতে জিতে ফাইনালে উঠেছে বাংলাদেশ। অন্যদিকে চার ম্যাচের দুটিতে জিতে ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। সমান ম্যাচের মাত্র একটিতে জিতে বিদায় নিয়েছে জিম্বাবুয়ে।  ফাইনালের জন্য বাংলাদেশ দল 
মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, নাসির হোসাইন, সাব্বির রহমান, মোহাম্মদ মিথুন, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবুল হাসান রাজু, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, সানজামুল ইসলাম, ইমরুল কায়েস।

তথ্য সূত্র : http://bdexpress.uodoo.com

Saturday, 18 November 2017

মাটি কেটে ডাক্তার বানানো সেই মায়ের সন্তানের কৃতজ্ঞতাবোধ !

‘মাটি কেটে সন্তানকে ডাক্তার বানাচ্ছেন মা’ এমন একটি সংবাদ প্রকাশ হয় দেশের অন্যতম শীর্ষ অনলাইন নিউজপোর্টালে। এরপর দেশজুড়ে শুরু হয় ব্যাপক আলোচনা। সামাজিক যোগাযোগ মাধ্যমের ফলে সংবাদটি স্থান করে নেয় বিদেশেও। এরপর দেশ-বিদেশ থেকে অসংখ্য হৃদয়বান ব্যক্তি লেখাপড়াসহ সার্বিক সহযোগিতার প্রস্তাব দেন মায়ের সেই সন্তানকে।
ওই নিউজের পরিপ্রেক্ষিতে অনেকে ফেসবুকে বিরূপ মন্তব্যও করেছিলেন। লিখেছিলেন, ‘মা যে সন্তানের জন্য এত কিছু করছে শেষ পর্যন্ত সন্তান মাকে দেখবে তো’। আরো অনেক মন্তব্য। তবে এসবের সাবলীল জবাব দিয়েছেন সন্তান রিপন বিশ্বাস।
যখন থেকেই গ্রীণলাইফে ভর্তি হয়েছেন কলেজের যেকোনো অনুষ্ঠান হলেই মাকে সবার সামনের আসনে বসান এবং কখনো নিজের পরিচয় দিতে কৃপণতা করেননি যে তিনি গরিব ঘরের সন্তান। গর্বের সঙ্গে তিনি তার মাকে পরিচয় করে দেন তার বন্ধুদের সঙ্গে।
সম্প্রতি দেশের বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আর এতে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন অনেক হতদরিদ্র পরিবারের সন্তান। গণমাধ্যমে সংবাদও প্রকাশ হয়েছে ভর্তির টাকা জোগাড় করতে পারছে না অনেক ছাত্রছাত্রীর পরিবার। এসব সংবাদ প্রকাশ হওয়ার পর এগিয়ে এসেছেন দেশের অসংখ্য হৃদয়বান। তারা আর্থিক সহযোগিতা করায় ভর্তির সুযোগ হয়েছে তাদের।
সাহায্যকারী এসব মানুষের কৃতজ্ঞতা কি মনে থাকবে হতদরিদ্র পরিবারের ওই সন্তানদের? নাকি পড়ালেখার ব্যবস্থায় ভুলে যাবেন তারা। সাধারণ মানুষের এসব উদারতা থেকে কি কোনো শিক্ষা নেবেন তারা? এমন প্রশ্ন জন্মতেই পারে যে কারো মনে।
এসব বিষয় নিয়ে কথা হয় মানিকগঞ্জের সেই মায়ের সন্তান রিপন বিশ্বাসের সঙ্গে। যিনি অসংখ্য মানুষের সহযোগিতায় রাজধানীর গ্রীণলাইফ হাসপাতালে ডাক্তারি পড়ছেন। মনে রেখেছেন ওইসব মানুষকে, যারা সাহায্য করেছেন তাকে। আর এজন্য প্রতিনিয়ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন ওই মানুষগুলো। সেই হৃদয়বান মানুষগুলোর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রিপন লিখেছেন, ‘তার গায়ের চামড়া দিয়ে তাদের জুতো বানিয়ে দিলেও ঋণ পরিশোধ হবে না।’
পাঠকের জন্য রিপন বিশ্বাসের সেই লেখাটি হুবহু প্রকাশ করা হলো।“আমি মো. রিপন বিশ্বাস। বর্তমানে আমি গ্রীণলাইফ মেডিকেল কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী। এই পর্যায়ে আসতে পারবো তা কখনো আমি কল্পনাও করিনি। কিন্তু ধৈর্য, সততা আর ভাগ্য আমাকে নিয়ে এসেছে। আমি অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। কিন্তু পরিশ্রম আর ভাগ্য আমাকে আমার স্বপ্নের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে। এক সময় পড়াশুনার খরচ চালানোর জন্য অনেক মানুষের সাহায্য পেয়েছি। তারা আমার কাছে ভগবানতুল্য।
পাঁচ বছর বয়সে আমার বাবা মারা যান। তারপরও বাবার মতো আদর ভালোবাসা দিয়ে যিনি আমাকে সাহায্য করেছেন, তিনি আমার আদর্শ, যার ঋণ আমার গায়ের চামড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও শোধ করা সম্ভব নয়। তিনি হলেন প্রথম আলোর সাংবাদিক অরূপ রায়।
আমি পড়াশুনা সম্পর্কে যখন বুঝতে শিখেছি তখন আমার বয়স ছিল ১০ বছর। সবকিছু মিলিয়ে আমি অথৈ সমুদ্রে পড়ে গিয়েছিলাম। মেডিকেলে পড়া তো কখনো ভাবতেও পারিনি। আর তাই যারা মেডিকেলে পড়তে ইচ্ছুক তাদের সার্বিক নির্দেশনার জন্য নিজেই প্রতিষ্ঠা করেছি ‘আরবিসি একাডেমি’ যেখানে একজন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থী তার সঠিক নির্দেশনা পাবে।
তাছাড়াও আমাকে আরো যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের কথা আমি কোনো দিনও ভুলতে পারবো না। তাদের কাছে আমি চিরঋণী। তারা হলেন- অ্যাডভোকেট চাঁন মিয়া, প্রফেসর মাহফুজা খানম, ব্যারিস্টার শফিক আহমেদ (আইনমন্ত্রী), ডা. আ ফ ম রুহুল হক (স্বাস্থ্যমন্ত্রী) ও এ বি এম. আনোয়ারুল হক (সাবেক সংসদ সদস্য মানিকগঞ্জ-১), ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম (এডুকেশন ফর অল), মিসেস বি. দাস (জোবেদা রহমান স্টাইপেন্ড ফান্ড), অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক (জজকোর্ট মানিকগঞ্জ), সাখাওয়াত স্যার, লিপি ম্যাডাম (সাংবাদিক প্রথম আলো), বি.এম. খোরশেদ (সাংবাদিক জাগোনিউজ), আখতারুজ্জামান মাসুদ (ইউপি চেয়ারম্যান) ও রঞ্জিত সরকার, ডা. খালেদা বেগম (সভাপতি, বঙ্গবন্ধু মহিলা পরিষদ)। এছাড়াও আমার ভর্তির পরে মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ ও বন্ধুবান্ধব।
এক সময় আমি সবার কাছ থেকে সাহায্য নিয়ে আজ এ পর্যন্ত এসেছি। যারা আমাকে আমার স্বপ্ন পূরণের সময় সাহায্য করেছেন হয়তো তারা আমার কাছে বিনিময়ে কিছুই চায় না। কিন্তু তাদের আদর্শ বুকে নিয়ে আমি অন্য মানুষের পাশে দাঁড়াবো। সবকিছু ঠিক থাকলে পাস করার অল্প কিছুদিনের মধ্যেই আমার মায়ের নামে একটা হাসপাতাল প্রতিষ্ঠা করবো। যেখান থেকে গরিব ও দুস্থ মানুষ বিনা পয়সায় সেবা পাবেন। পূরণ হবে মায়ের স্বপ্ন।”-জাগো নিউজ

Friday, 3 November 2017

বিপিএল মাতাবেন যারা || BPL 2017 - Player List


দেখতে দেখতে একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছে বিপিএল। বছর ঘুরে ফের চার-ছক্কার ধুম-ধাড়াক্কা লড়াই দেখার সুযোগ পাচ্ছেন দেশের কোটি ক্রিকেট অনুরাগী। ভক্ত-সমর্থকদের প্রত্যাশা পূরণে এবারের আসর ঢেলে সাজিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। গেলো চারবার ঢাকায় পর্দা উঠলেও সিলেট দিয়ে অভিযাত্রা শুরু হচ্ছে পঞ্চম আসরের। এবারই সর্বোচ্চ সংখ্যক দুনিয়া কাঁপানো বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন। দেশের সেরা  ক্রিকেটাররা তো আছেনই। এবারেরর বিপিএলে অংশ নিচ্ছে মোট ৭টি দল। নতুন করে ফিরেছে সিলেট সিক্সার্স। খেলা মাঠে গড়াবে ৪ নভেম্বর, শেষ হবে ১২ ডিসেম্বর। প্রায় ৪০ দিনের এ টুর্নামেন্টে ম্যাচ হবে ৪৬টি। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের পদচারণায় মুখর থাকবে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম। সঙ্গত কারণেই কৌতুহলী ভক্তদের মুখে ঘুরে ফিরে আসছে বিপিএলের ময়দানি লড়াইয়ে কারা অংশ নিচ্ছেন? সেসব ক্রিকেটপ্রেমীর চাহিদা নিবৃত্ত করতেই এ মহারণে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের তালিকা তুলে ধরা হলো। 

ঢাকা ডায়নামাইটস দেশি: সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম অমি, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নুর হোসেন সাদ্দাম। বিদেশি: কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহীদ আফ্রিদি, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, এভিন লুইস, কেভিন কুপার, সুনীল নারাইন, গ্রায়েম ক্রেমার, রেন্সফোর্ড বিটন, রোভম্যান পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, জো ডেনলি ও আকিল হোসেন। 

রাজশাহী কিংস দেশি: মুশফিকুর রহিম (আইকন), মুমিনুল হক, ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, জাকির হোসেন, নিহাদ-উজ-জামান, রনি তালুকদার, হোসেন আলি, নাঈম ইসলাম জুনিয়র ও কাজী অনিক। বিদেশি: লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, মালকম ওয়ালার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্রাঙ্কলিন, উসামা মির ও রাজা আলী দার।

চিটাগাং ভাইকিংস দেশি: সৌম্য সরকার (আইকন), তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, এনামুল হক বিজয়, সানজামুল ইসলাম, আল-আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, ইরফান শুক্কুর, নাঈম হাসান ও ইয়াসির আরাফাত। বিদেশি: লুক রনকি, মিসবাহ-উল হক, দিলশান মুনাভিরা, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, জার্মেইন ব্ল্যাকউড, সিকান্দার রাজা, লুইস রিচ ও নাজিবুল্লাহ জাদরান। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স দেশি: তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দিন, আল আমিন জুনিয়র, আরাফাত সানি, অলক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক ও রকিবুল হাসান। বিদেশি: মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, কলিন মুনরো, ডোয়াইন ব্র্যাভো, জস বাটলার, হাসান আলি, ফখর জামান, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, সলোমান মায়ার ও রুম্মন রইস। 

খুলনা টাইটান্স দেশি: মাহমুদুল্লাহ রিয়াদ (আইকন), শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ, আফিফ হোসেন, ইয়াসির আলি, ইমরান আলি, মুক্তার আলি, ধীমান ঘোষ ও সাইফ হাসান। বিদেশি:  জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, সেকুগে প্রসন্ন, বেনি হাওয়েল, ডেভিড মালান, রাইলি রুশো, কাইল অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাফেট, চ্যাডউইক ওয়ালটন, শিহান জয়াসুরিয়া ও জফরা আর্চার, আকিলা ধনাঞ্জয়া ও মাইকেল ক্লিঙ্গার। 

রংপুর রাইডার্স দেশি: মাশরাফি বিন মুর্তজা (আইকন), মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আবদুর রাজ্জাক, এবাদাত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম ও জহির খান। বিদেশি: ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, শামিউল্লাহ শেনওয়ারি, জহির খান ও স্যাম হেইন। 

সিলেট সিক্সার্স দেশি: সাব্বির রহমান (আইকন), নাসির হোসেন, নুরুল হাসান, তাইজুল ইসলাম, আবুল হাসান, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বী, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন ও মোহাম্মদ শরীফুল্লাহ। বিদেশি:বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, দানুসকা গুনাথিলাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, উপল থারাঙ্গা, দাসুন শানাকা, ওয়েনিদু হাসারাঙ্গা, লিয়াম প্লাঙ্কেট, রস হুইটলি, উসমান খান শেনওয়ারি, ক্রিসমার সান্টোকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভিড জ্যাকবস, চতুরাঙ্গা ডি সিলভা ও গুলাম মুদাসসর খান।

Monday, 30 October 2017

৪ হাজার টাকা বেতনেই কোটিপতি জামান

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ইলেকট্রিশিয়ান সহযোগী হিসেবে ১৯৮৭ সালের ১২ মার্চ চাকরি শুরু করেন এ এস এম হোসাইনুর জামান। বেতন স্কেল ছিল ৯৬৫ টাকা। চতুর্থ শ্রেণির পদ থেকে দুই দফায় পদোন্নতি পেয়ে এখন চার হাজার ৭০০ টাকা বেতন স্কেলে পিডিবির ভাণ্ডাররক্ষক হিসেবে কাজ করছেন। এই বেতনে চার ছেলেমেয়েসহ ছয় সদস্যের পরিবারের ভরণপোষণ ও পড়াশোনার খরচ করে তেমন কোনো সঞ্চয় থাকার কথা নয়।

কিন্তু চাকরিজীবনের মাত্র ১৯ বছরেই কোটিপতি বনে গেছেন তিনি। পরিবারের সদস্যরাও বসবাস করছেন সুখ-স্বাচ্ছন্দ্যে। চট্টগ্রাম শহরে রয়েছে তার একটি সাততলা দৃষ্টিনন্দন বাড়ি, কুমিল্লার গ্রামের বাড়িতে রয়েছে দুই ইউনিটের একটি দ্বিতল ভবন, গ্রামে কিনেছেন সাত একর জায়গা-জমি, চট্টগ্রামের অভিজাত মার্কেটে আছে একটি দোকান। তা ছাড়া শেয়ারও রয়েছে শহরের একটি কমিউনিটি সেন্টারের।
কী করে সম্ভব এসব? দুদক চট্টগ্রাম কার্যালয়ের তদন্তকারী কর্মকর্তা উপসহকারী পরিচালক মোহাম্মদ সফিউল্লা বলেন, ‘অনিয়ম-দুর্নীতি করে ১৯ বছরে এক কোটি সাত লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী, পিডিবির ভাণ্ডাররক্ষক এ এস এম হোসাইনুর জামান। তদন্ত শেষে তথ্য-প্রমাণের ভিত্তিতে তাদের অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। দুর্নীতিতে সহযোগিতা করায় তার স্ত্রী লুৎফর নাহারকেও মামলায় অভিযুক্ত করা হয়েছে।’
অবশ্য অভিযুক্ত পিডিবির ভাণ্ডাররক্ষক এ এস এম হোসাইনুর জামান বলেন, ‘আমার বিরুদ্ধে অফিসিয়াল কোনো দুর্নীতির অভিযোগ নেই। জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় এ হয়রানিমূলক দুর্নীতির মামলাটি হয়েছিল।’ দুর্নীতির অভিযোগ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি।
ভাণ্ডাররক্ষক জামানের বাবা মোখলেছুর রহমান রেলওয়ে বাংলাদেশের একজন পাম্পচালক ছিলেন। তেমন কোনো সম্পদও নেই তার। দুদকের তদন্ত শেষে চার্জশিটে তুলে ধরা হয়েছে, এ বেতনে সন্তানদের পড়াশোনা ও ছয় সদস্যের ভরণপোষণের পর জামানের বাড়তি অর্থ থাকা কঠিন। তারপরও পিডিবির ভাণ্ডাররক্ষক জামানের এক কোটি সাত লাখ ৩৯ হাজার ৩৭১ টাকার অবৈধ ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের দালিলিক প্রমাণ পেয়েছে দুদক।
দুদক চার্জশিটে বলা হয়েছে, ১৯ বছরের চাকরিজীবনে জামান চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারী হিসেবে সাত বছর ও তৃতীয় শ্রেণির কর্মচারী হিসেবে ১২ বছর চাকরি করেন। এ সময় তিনি নিজের নামে ও স্ত্রী লুৎফর নাহার জামানের নামে চট্টগ্রাম শহরের হালিশহরের সবুজবাগ আবাসিক এলাকায় ‘আরিফ ভবন’ নামে দুই ইউনিটের সাততলা একটি বাড়ি (হোল্ডিং নম্বর ১৯৫৬) নির্মাণ করেছেন, যার মূল্য ৬২ লাখ ৬০ হাজার টাকা। কুমিল্লার চৌদ্দগ্রামের গ্রামের বাড়িতে ১৩ দশমিক ৫ শতক জমি কিনে তিনি পাঁচতলা ফাউন্ডেশন দিয়ে ৩০ লাখ টাকা ব্যয়ে ডাবল ইউনিটের দ্বিতল বাড়ি নির্মাণ করেছেন, যার মূল্য ৩০ লাখ টাকা। এ ছাড়া গ্রামে বিভিন্ন মানুষের কাছ থেকে তিনি ১০ লাখ টাকার সাত একর ৫৩ শতক জমি কিনেছেন।
চট্টগ্রাম শহরের কাজীর দেউড়িতে অবস্থিত ভিআইপি টাওয়ারের ১২৫ নম্বর নাহার শাড়িঘর নামে একটি দোকানের পজিশন কিনেছেন চার লাখ সাত হাজার টাকা দিয়ে। চট্টগ্রাম মাতৃভূমি কমিউনিটি সেন্টারের শেয়ার কিনেছেন দুই লাখ টাকা দিয়ে। ২০১৭ সালের ২৭ আগস্ট চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ সফিউল্লা। ২০০৬ সালের ১৮ মে নগরীর হালিশহর থানায় এ দুর্নীতি মামলা করা হয়। আসামিরা জামিনে গিয়ে দীর্ঘদিন ধরে আদালতে অনুপস্থিত রয়েছেন বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। সমকাল

Wednesday, 20 September 2017

অবশেষে অসহায় সেই বৃদ্ধা মাকে নিয়ে মুখ খুললেন স্কুলশিক্ষিকা কন্যা!

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই খবর মূহুর্তেই ছড়িয়ে পড়লে সাধারন জনতাকে ওই বৃদ্ধের সন্তানদের উদ্দেশ্যে ধিক্কার দিয়ে মন্তব্য করতে দেখা গেছে।  বিশেষ করে এই ঘটনায় বেশিমাত্রায় প্রশ্নবিদ্ধ হয়েছেন তারই গর্ভে ধারণ করা তিন পুলিশ ছেলে ও স্কুল শিক্ষিকা মেয়ে।  

পত্রপত্রিকার কল্যাণে বিষয়টিতেআলোড়ন সৃষ্টি হওয়ায় ওই মায়ের সন্তান এখন কর্মস্থলে নানা প্রশ্নে সম্মুখীন হতে হচ্ছে।  কারণ, ইতোমধ্যে পুলিশ তিন ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয়টি ঘোষণা দিয়েছে বরিশাল জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম।  

এই পুলিশ কর্মকর্তা মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই বৃদ্ধকে দেখতে যান এবং বৃদ্ধ মায়ের দায়িত্ব নেয়ার বিষয়টি সাংবাদিকদের অবহিত করেছেন।  

এছাড়া বৃদ্ধ মাকে অবহেলার কারণে আরেক সন্তান মেয়ে বাবুগঞ্জের পূর্ব ভুতেরদীয় নবারুন সরকাররি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম সুলতানাকে কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে।  

সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসার কেএম তোফাজ্জল হোসেন সোমবার তাকে এই বিষয়ে শোকজ করেছেন।  

এ অবস্থায় স্কুল শিক্ষিকা বলেন, স্কুলের বেতন ব্যতীত তার আর কোন ইনকাম নেই।  ফলে স্বামীর সংসারে বসে তিনি বৃদ্ধ মায়ের তেমন একটা খরচ বহন করতে পারছেন না।  

যদিও এই শিক্ষিকা এর আগে গত শনিবার তার মাকে দেখতে গিয়ে সাংবাদিকদের বলেছিলেন- নিজের সংসার পরিচালনা করে আর সময় হয় না।  যে কারণে বৃদ্ধ মায়ের খোঁজখবর নিতে পারেননি।  

একজন মানুষ গড়ার কারিগরের মুখে এমন কথা শুনে খোদ পুলিশ প্রশাসনকেও হতবাক করেছিলো।  এমতাবস্থায় সংশ্লিষ্ট বিদ্যালয়ে খবর নিয়ে নিশ্চিত হওয়া গেছে ওই শিক্ষিকার বেতন ২০ হাজারের ওপরে।  

ফলে এই বিষয়টি স্থানীয় সংসদ অ্যাডভোকেট শেখ মো. টিপু সুলতানকে খুব বেশি মর্মাহত করেছে।  যে কারণে তিনি পুলিশের সহযোগিতায় ওই বৃদ্ধকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করিয়েছেন।  এমনকি তিনি নিজেই সার্বিক দায়ভার নেয়ার প্রতিশ্রুতি দেন।  

এছাড়াও অনেকে রাজনীতিবীদ, সমাজসেবক ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ওই বৃদ্ধ নারীর দায়িত্ব নিতে আগ্রহ প্রকাশ করেছেন।  

বাবুগঞ্জে কর্মরত ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম জানিয়েছেন, ওই বৃদ্ধ উপজেলার ক্ষুদ্রকাঠী গ্রামের মৃত আইয়ুব আলী সরদারের স্ত্রী।  

আইয়ুব আলী কৃষক পরিবারের সন্তান হলেও নানা অভাব অনাটনের সংসারে ছয় সন্তান নিয়ে ভালোভাবেই দিন কেটেছে তাদের।  

আইয়ুব আলী-মনোয়ারা দম্পতির ছয় সন্তানের মধ্যে তিন ছেলে- ফারুক হোসেন, নেছার এবং জসীম উদ্দিন পুলিশে কর্মরত রয়েছেন।  মেয়ে মরিয়ম সুলতানা শিক্ষকতা পেশায় নিয়োজিত।  অন্য দুই সন্তান শাহাবউদ্দিন ব্যবসা এবং গিয়াস উদ্দিন নিজের ব্যবহৃত ইজিবাইক ভাড়ায় চালিয়ে জীবিকা নির্বাহ করেন।