Showing posts with label বিপিএল মাতাবেন যারা. Show all posts
Showing posts with label বিপিএল মাতাবেন যারা. Show all posts
Friday, 3 November 2017
বিপিএল মাতাবেন যারা || BPL 2017 - Player List
দেখতে দেখতে একেবারে দোরগোড়ায় এসে পৌঁছেছে বিপিএল। বছর ঘুরে ফের চার-ছক্কার ধুম-ধাড়াক্কা লড়াই দেখার সুযোগ পাচ্ছেন দেশের কোটি ক্রিকেট অনুরাগী। ভক্ত-সমর্থকদের প্রত্যাশা পূরণে এবারের আসর ঢেলে সাজিয়েছে বিপিএল কর্তৃপক্ষ। গেলো চারবার ঢাকায় পর্দা উঠলেও সিলেট দিয়ে অভিযাত্রা শুরু হচ্ছে পঞ্চম আসরের। এবারই সর্বোচ্চ সংখ্যক দুনিয়া কাঁপানো বিদেশি ক্রিকেটার অংশ নিচ্ছেন। দেশের সেরা ক্রিকেটাররা তো আছেনই। এবারেরর বিপিএলে অংশ নিচ্ছে মোট ৭টি দল। নতুন করে ফিরেছে সিলেট সিক্সার্স। খেলা মাঠে গড়াবে ৪ নভেম্বর, শেষ হবে ১২ ডিসেম্বর। প্রায় ৪০ দিনের এ টুর্নামেন্টে ম্যাচ হবে ৪৬টি। দেশি-বিদেশি তারকা ক্রিকেটারদের পদচারণায় মুখর থাকবে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম। সঙ্গত কারণেই কৌতুহলী ভক্তদের মুখে ঘুরে ফিরে আসছে বিপিএলের ময়দানি লড়াইয়ে কারা অংশ নিচ্ছেন? সেসব ক্রিকেটপ্রেমীর চাহিদা নিবৃত্ত করতেই এ মহারণে অংশ নিতে যাওয়া খেলোয়াড়দের তালিকা তুলে ধরা হলো।
ঢাকা ডায়নামাইটস দেশি: সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম অমি, নাদিফ চৌধুরী, সাকলাইন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম ও নুর হোসেন সাদ্দাম। বিদেশি: কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহীদ আফ্রিদি, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির, এভিন লুইস, কেভিন কুপার, সুনীল নারাইন, গ্রায়েম ক্রেমার, রেন্সফোর্ড বিটন, রোভম্যান পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, জো ডেনলি ও আকিল হোসেন।
রাজশাহী কিংস দেশি: মুশফিকুর রহিম (আইকন), মুমিনুল হক, ফরহাদ রেজা, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, জাকির হোসেন, নিহাদ-উজ-জামান, রনি তালুকদার, হোসেন আলি, নাঈম ইসলাম জুনিয়র ও কাজী অনিক। বিদেশি: লুক রাইট, কেসরিক উইলিয়ামস, লেন্ডল সিমন্স, ড্যারেন স্যামি, মালকম ওয়ালার, সামিত প্যাটেল, মোহাম্মদ সামি, জেমস ফ্রাঙ্কলিন, উসামা মির ও রাজা আলী দার।
চিটাগাং ভাইকিংস দেশি: সৌম্য সরকার (আইকন), তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, এনামুল হক বিজয়, সানজামুল ইসলাম, আল-আমিন জুনিয়র, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, ইরফান শুক্কুর, নাঈম হাসান ও ইয়াসির আরাফাত। বিদেশি: লুক রনকি, মিসবাহ-উল হক, দিলশান মুনাভিরা, লিয়াম ডসন, জীবন মেন্ডিস, জার্মেইন ব্ল্যাকউড, সিকান্দার রাজা, লুইস রিচ ও নাজিবুল্লাহ জাদরান।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স দেশি: তামিম ইকবাল (আইকন), ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফুদ্দিন, আল আমিন জুনিয়র, আরাফাত সানি, অলক কাপালি, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, এনামুল হক ও রকিবুল হাসান। বিদেশি: মারলন স্যামুয়েলস, ড্যারেন ব্রাভো, কলিন মুনরো, ডোয়াইন ব্র্যাভো, জস বাটলার, হাসান আলি, ফখর জামান, ফাহিম আশরাফ, ইমরান খান জুনিয়র, শোয়েব মালিক, মোহাম্মদ নবী, রশিদ খান, সলোমান মায়ার ও রুম্মন রইস।
খুলনা টাইটান্স দেশি: মাহমুদুল্লাহ রিয়াদ (আইকন), শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ, আফিফ হোসেন, ইয়াসির আলি, ইমরান আলি, মুক্তার আলি, ধীমান ঘোষ ও সাইফ হাসান। বিদেশি: জুনায়েদ খান, সরফরাজ আহমেদ, শাদাব খান, সেকুগে প্রসন্ন, বেনি হাওয়েল, ডেভিড মালান, রাইলি রুশো, কাইল অ্যাবট, ক্রিস লিন, কার্লোস ব্র্যাফেট, চ্যাডউইক ওয়ালটন, শিহান জয়াসুরিয়া ও জফরা আর্চার, আকিলা ধনাঞ্জয়া ও মাইকেল ক্লিঙ্গার।
রংপুর রাইডার্স দেশি: মাশরাফি বিন মুর্তজা (আইকন), মোহাম্মদ মিঠুন, রুবেল হোসেন, সোহাগ গাজী, শাহরিয়ার নাফিস, নাজমুল হোসেন অপু, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, আবদুর রাজ্জাক, এবাদাত হোসেন, ইলিয়াস সানি, নাহিদুল ইসলাম ও জহির খান। বিদেশি: ক্রিস গেইল, ব্রেন্ডন ম্যাককালাম, রবি বোপারা, ডেভিড উইলি, স্যামুয়েল বদ্রি, জনসন চার্লস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, অ্যাডাম লিথ, শামিউল্লাহ শেনওয়ারি, জহির খান ও স্যাম হেইন।
সিলেট সিক্সার্স দেশি: সাব্বির রহমান (আইকন), নাসির হোসেন, নুরুল হাসান, তাইজুল ইসলাম, আবুল হাসান, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বী, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফ, ইমতিয়াজ হোসেন ও মোহাম্মদ শরীফুল্লাহ। বিদেশি:বাবর আজম, আন্দ্রে ফ্লেচার, দানুসকা গুনাথিলাকা, ওয়ানিদু হাসারাঙ্গা, উপল থারাঙ্গা, দাসুন শানাকা, ওয়েনিদু হাসারাঙ্গা, লিয়াম প্লাঙ্কেট, রস হুইটলি, উসমান খান শেনওয়ারি, ক্রিসমার সান্টোকি, আন্দ্রে ম্যাকার্থি, ডেভিড জ্যাকবস, চতুরাঙ্গা ডি সিলভা ও গুলাম মুদাসসর খান।
Subscribe to:
Posts (Atom)
