Wednesday, 1 November 2017

দেখে নিন, এবারের বিপিএলের পূর্ণাঙ্গ সূচি


এজেড নিউজ ডেক্স : এবারের বিপিএলের পূর্ণাঙ্গ সূচিক্রীড়া প্রতিবেদকবছর গড়িয়ে আবারও হাজির হয়ে গেলো ধুম-ধাড়াক্কা টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ, তথা বিপিএলের। দেখতে দেখতে এবার নিয়ে পঞ্চম আসর মাঠে গড়াবে। এবারই নতুনত্ব এনে হাজির করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এবারই প্রথম সিলেট থেকে বিপিএল শুরু হতে যাচ্ছে।
সিলেট থেকে বিপিএল আসবে ঢাকায়। এরপর যাবে চট্টগ্রামে। অর্থ্যাৎ তিন ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে এবারের বিপিএল। সিলেট, ঢাকা এবং চট্টগ্রামে। ২৯ তারিখ চট্টগ্রাম পর্ব শেষ করার পর বিপিএল আবার ফিরে আসবে ঢাকায়। ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের গ্র্যান্ড ফাইনাল।

বিপিএলের পূর্ণাঙ্গ সূচি- ২০১৭

মোট দল : ৭টি, মোট ম্যাচ : ৪৬টি, ভেন্যু : ৩টি
দলগুলো হচ্ছে : ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, চিটাগাং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স,
সিলেট সিক্সার্স।





বিপিএলের পূর্ণাঙ্গ সূচি- ২০১৭
মোট দল : ৭টি, মোট ম্যাচ : ৪৬টি, ভেন্যু : ৩টি
দলগুলো হচ্ছে : ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস, চিটাগাং ভাইকিংস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স, রংপুর রাইডার্স, সিলেট সিক্সার্স।
নং
তারিখ /বার
ম্যাচ
সময়
ভেন্যু
১
৪ নভে./শনিবার
সিলেট সিক্সার্স-ঢাকা ডায়নামাইটস
দুপুর ২টা
সিলেট
২
রাজশাহী কিংস-রংপুর রাইডার্স
সন্ধ্যা ৭টা
সিলেট
৩
৫ নভে. / রোববার
সিলেট সিক্সার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
দুপুর ২টা
সিলেট
৪
খুলনা টাইটান্স-ঢাকা ডায়নামাইটস
সন্ধ্যা ৭টা
সিলেট
৫
৭ নভে./ মঙ্গলবার
চিটাগাং ভাইকিংস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
দুপুর ২টা
সিলেট
৬
সিলেট সিক্সার্স-রাজশাহী কিংস
সন্ধ্যা ৭টা
সিলেট
৭
৮ নভে./ বুধবার
রংপুর রাইডার্স-চিটাগাং ভাইকিংস
দুপুর ২টা
সিলেট
৮
সিলেট সিক্সার্স-খুলনা টাইটান্স
সন্ধ্যা ৭টা
সিলেট
৯
১১ নভে./ শনিবার
রংপুর রাইডার্স-রাজশাহী কিংস
দুপুর ২টা
মিরপুর
১০
ঢাকা ডায়নামাইটস-সিলেট সিক্সার্স
সন্ধ্যা ৭টা
মিরপুর
১১
১২ নভে./ রোববার
চিটাগাং ভাইকিংস-খুলনা টাইটান্স
দুপুর ২টা
মিরপুর
১২
রাজশাহী কিংস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
সন্ধ্যা ৭টা
মিরপুর
১৩
১৪ নভে./মঙ্গলবার
ঢাকা ডায়নামাইটস-খুলনা টাইটান্স
দুপুর ২টা
মিরপুর
১৪
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-চিটাগাং ভাইকিংস
সন্ধ্যা ৭টা
মিরপুর
১৫
১৫ নভে./বুধবার
খুলনা টাইটান্স-সিলেট সিক্সার্স
দুপুর ২টা
মিরপুর
১৬
ঢাকা ডায়নামাইটস-চিটাগাং ভাইকিংস
সন্ধ্যা ৭টা
মিরপুর
১৭
১৭ নভে./শুক্রবার
রাজশাহী কিংস-সিলেট সিক্সার্স
দুপুর ২.৩০টা
মিরপুর
১৮
খুলনা টাইটান্স-চিটাগাং ভাইকিংস
সন্ধ্যা ৭.১৫টা
মিরপুর
১৯
১৮ নভে./শনিবার
ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস
দুপুর ২টা
মিরপুর
২০
রংপুর রাইডার্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
সন্ধ্যা ৭টা
মিরপুর
২১
২০ নভে./সোমবার
ঢাকা ডায়নামাইটস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
দুপুর ২টা
মিরপুর
২২
সিলেট সিক্সার্স-রংপুর রাইডার্স
সন্ধ্যা ৭টা
মিরপুর
২৩
২১ নভে./মঙ্গলবার
রাজশাহী কিংস-খুলনা টাইটান্স
দুপুর ২টা
মিরপুর
২৪
ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স
সন্ধ্যা ৭টা
মিরপুর
২৫
২৪ নভে./শুক্রবার
খুলনা টাইটান্স-রংপুর রাইডার্স
দুপুর ২.৩০টা
চট্টগ্রাম
২৬
চিটাগাং ভাইকিংস-সিলেট সিক্সার্স
সন্ধ্যা ৭.১৫টা
চট্টগ্রাম
২৭
২৫ নভে./শনিবার
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রাজশাহী কিংস
দুপুর ২টা
চট্টগ্রাম
২৮
চিটাগাং ভাইকিংস-রংপুর রাইডার্স
সন্ধ্যা ৭টা
চট্টগ্রাম
২৯
২৭ নভে./সোমবার
চিটাগাং ভাইকিংস-ঢাকা ডায়নামাইটস
দুপুর ২টা
চট্টগ্রাম
৩০
খুলনা টাইটান্স-রাজশাহী কিংস
সন্ধ্যা ৭টা
চট্টগ্রাম
৩১
২৮ নভে./মঙ্গলবার
রংপুর রাইডার্স-সিলেট সিক্সার্স
দুপুর ২টা
চট্টগ্রাম
৩২
খুলনা টাইটান্স-কুমিল্লা ভিক্টোরিয়ান্স
সন্ধ্যা ৭টা
চট্টগ্রাম
৩৩
২৯ নভে./বুধবার
চিটাগাং ভাইকিংস-রাজশাহী কিংস
দুপুর ২টা
চট্টগ্রাম
৩৪
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস
সন্ধ্যা ৭টা
চট্টগ্রাম
৩৫
২ ডিসে./শনিবার
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-রংপুর রাইডার্স
দুপুর ২টা
মিরপুর
৩৬
ঢাকা ডায়নামাইটস-রাজশাহী কিংস
সন্ধ্যা ৭টা
মিরপুর
৩৭
৩ ডিসে./ রোববার
সিলেট সিক্সার্স-চিটাগাং ভাইকিংস
দুপুর ২টা
মিরপুর
৩৮
রংপুর রাইডার্স-খুলনা টাইটান্স
সন্ধ্যা ৭টা
মিরপুর
৩৯
৫ ডিসে./ মঙ্গলবার
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-খুলনা টাইটান্স
দুপুর ২টা
মিরপুর
৪০
রাজশাহী কিংস-চিটাগাং ভাইকিংস
সন্ধ্যা ৭টা
মিরপুর
৪১
৬ ডিসে./ বুধবার
ঢাকা ডায়নামাইটস-রংপুর রাইডার্স
দুপুর ২টা
মিরপুর
৪২
কুমিল্লা ভিক্টোরিয়ান্স-সিলেট সিক্সার্স
সন্ধ্যা ৭টা
মিরপুর
কোয়ালিফায়ার/ইলিমিনেটর
৪৩
৮ ডিসে./ শুক্রবার
ইলিমিনেটর (তৃতীয় এবং চতুর্থ দল)
দুপুর ২.৩০টা
মিরপুর
৪৪
কোয়ালিফায়ার-১ (প্রথম এবং দ্বিতীয় দল)
সন্ধ্যা ৭.১৫টা
মিরপুর
৪৫
১০ ডিসে./ রোববার
কোয়ালিফায়ার – ২
সন্ধ্যা ৭টা
মিরপুর
ফাইনাল
৪৬
১২ ডিসে./ মঙ্গলবার
কোয়ালিফা


খালি পেটে হাঁটবেন, নাকি কিছু খেয়ে?


সকালবেলা খালি পেটে ব্যায়াম করা বা হাঁটার অভ্যাস বেশির ভাগ মানুষের। আবার অনেকে সকালে হাঁটতে যাওয়ার আগে হালকা কিছু খেয়ে নেন।

আমরা যখন খালি পেটে থাকি তখন শরীরে কাজ চালানোর মতো প্রয়োজনীয় গ্লুকোজ বা শর্করার চাহিদা মেটায় যকৃৎ বা লিভার। যকৃতে গ্লুকোজের জমিয়ে রাখা ভান্ডার থেকে আসে এই শর্করা। তবে এর বেশির ভাগটাই তখন কাজে লাগে মস্তিষ্ক, কিডনি, রক্তকোষ ইত্যাদি জরুরি অঙ্গের জন্য। এ অবস্থায় ব্যায়াম শুরু করলে পেশিতে গ্লুকোজের চাহিদা বেড়ে যায়, পরে যকৃৎকে আরও বেশি করে গ্লুকোজ সরবরাহ করতে হয়। খালি পেটে ব্যায়াম করলে বাড়তি শক্তি জোগাতে শরীরের চর্বি বেশি বেশি ভাঙবে, এ ধারণা কিন্তু ভুল। কেননা, যকৃতের ভান্ডার শেষ হওয়ার পরই কেবল চর্বি ভাঙতে শুরু করে। আবার ডায়াবেটিসের রোগীদের যকৃৎ থেকে গ্লুকোজ সরবরাহের প্রক্রিয়া প্রায়ই সমস্যাযুক্ত থাকে এবং না খেয়ে বেশি ব্যায়াম করলে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি থাকে। উল্টো দিকে খাওয়া-দাওয়া করে ব্যায়াম করলে খাদ্যনালির ভালব দুর্বল হয়ে খাবার ওপরে উঠে আসতে পারে, বমি হতে পারে, গলা জ্বলে। এ সময় রক্ত সরবরাহ পাকস্থলী ও অন্ত্রের দিকে ধাবিত হয় বলে পেশিতে শক্তি কম পাওয়া যায়, অবসন্ন লাগে। গবেষকেরা বলছেন, খালি পেটে না ব্যায়াম করে হালকা ও জটিল শর্করাযুক্ত সামান্য খাবার খেয়ে নেওয়া ভালো।

 কী খাওয়া যায়?

শুকনো শর্করা (যেমন: মুড়ি বা চিড়া), দুধবিহীন সিরিয়াল, আপেল, এক টুকরো ব্রাউন ব্রেড ইত্যাদি

 কী খাওয়া উচিত নয়?

দুধ বা দুগ্ধজাত খাবার, ক্যাফেইনযুক্ত খাবার, মিষ্টিজাতীয় কিছু বা সহজ শর্করা, টক ফলমূল।

শীতে ত্বকের যত্ন || Skin Care - winter skin care at home

Tuesday, 31 October 2017

বিয়ে করলেন তাসকিন



দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে আজ সকালেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে ক্রিকেটারদের গোমড়া মুখ দেখে বোঝা যাচ্ছিল হারের ধাক্কা এখনো সামলে ওঠেননি তাঁরা।এমন থমথমে পরিস্থিতিতে একটা আনন্দের সংবাদ পাওয়া গেল তাসকিন আহমেদের সৌজন্যে। দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলাদেশ দলের পেসার।

তাসকিন গাঁটছড়া বেঁধেছেন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে। রাতে বিয়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাসকিন নিজেই। যদিও এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি ২২ বছর বয়সী পেসার। তাঁর বাবা আবদুর রশিদ অবশ্য বললেন, 'মেয়ে আগে থেকেই পছন্দ করা ছিল। কিন্তু হঠাৎ করেই বিয়ের আয়োজন করতে হল। পরে সুবিধাজনক সময়ে বড় করে অনুষ্ঠান করব।'

বিয়েতে সতীর্থদের দাওয়াত করেছেন তাসকিন। বিপিএল নিয়ে ব্যস্ততা থাকায় বেশিরভাগ খেলোয়াড়ই উপস্থিত হতে পারেননি অনুষ্ঠানে। তবে মাশরাফি বিন মুর্তজা গিয়েছিলেন তাঁর পরিবারকে নিয়ে। বোঝাই যাচ্ছে বিয়ের আয়োজন চলছিল আগ থেকেই। মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।






Source File : http://www.prothom-alo.com/sports/article/1355691

শীত আসছে, ত্বকের যত্ন কিভাবে নিবেন জেনে নিন


শীতের আগমন ঘটেছে। তবে এই আগমনে ত্বকের যত্নে মাথায় রাখতে হবে বেশকিছু বিষয়, সতর্কতা। এ সময় চাই বাড়তি যত্ন। ত্বককে সুন্দর তরতাজা আর উজ্জ্বল রাখতে হলে অতিরিক্ত সূর্যরশ্মি অর্থাৎ অতিবেগুনি রশ্মি এড়িয়ে চলতে হবে। তা না হলে ত্বক বুড়িয়ে যাবে। সেক্ষেত্রে একটি ছাতা বা টোকা জাতীয় টুপি ব্যবহার করা যেতে পারে। 
যারা এগুলোকে রুচিসম্মত মনে না করেন তারা যেকোনো একটি উত্কৃষ্ট সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করতে পারেন। এখন প্রশ্ন আসতে পারে, কোন সানস্ক্রিন আপনি ব্যবহার করবেন? এ ক্ষেত্রে প্রথমেই আপনার ত্বকের রং বিবেচনায় আনতে হবে। যে ত্বকের রং যত সাদা সে ত্বক সূর্যালোকে তত বেশি নাজুক। সেই সঙ্গে শুরু হয়েছে ত্বকের নানাবিধ সমস্যা। তাই এখন থেকেই শুরু হোক ত্বকের বাড়তি যত্ন। এতে শীতের শুষ্কতা কমিয়ে ত্বককে করবে মসৃণ এবং স্বাস্থ্যোজ্জ্বল।

শীত আসছে, ত্বকের যত্ন কিভাবে নিবেন জেনে নিন

ত্বককে ময়েশ্চারাইজ করুন
শীতে ত্বকের যত্নের শুরুতে একটি ভালো ময়েশ্চারাইজার বেছে নিন। বাজার থেকে বাদাম তেল বা এভাকাডো সমৃদ্ধ ময়েশ্চারাইজার কিনুন। এগুলো ত্বকের স্বাভাবিক আর্দ্রতা  বজায় রাখতে সাহায্য করে। যতবার ত্বক শুষ্ক মনে হবে ততবার ব্যবহার করুন।
সানস্ক্রিন ব্যবহার
শীত আসছে বলে ভাববেন না যে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজনীতা কমে গেছে। শীতকালেও বাইরে বের হওয়ার ৩০ মিনিট আগে এসপিএফ ১৫-৩০ সম্পন্ন সানস্ক্রিন ব্যবহার করুন।
আর্দ্রতা বজায় রাখুন
শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় মাঝে মাঝে মুখে পানির ঝাপটা দিন। সহজে ত্বক শুষ্ক হবে না।
অতিরিক্ত গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুন
গোসলের সময় আরাম অনুভব হলেও অতিরিক্ত গরম পানি দিয়ে মুখ, মাথা ধোয়া থেকে বিরত থাকার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ, অতিরিক্ত গরম পানি মুখের ত্বকের ফলিকলগুলোকে ক্ষতিগ্রস্ত করে ফেলে যা ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। গোসলের সময় পানিতে কয়েক ফোঁটা জোজোবা বা বাদাম তেল দিয়ে নিলে তা ত্বককে আর্দ্র এবং মসৃণ করতে সহায়তা করে।
ভেজা ত্বকের পরিচর্যা করুন
গোসলের পর এবং প্রতিবার মুখ ধোয়ার পর ভেজা অবস্থায় ময়েশ্চারাইজার বা লোশন ব্যবহার করুন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকবে।
ঠোঁটের পরিচর্যা
কখনোই জিভ দিয়ে ঠোঁট ভেজানো উচিত নয়। কয়েক ফোঁটা অলিভ অয়েল মধুর সঙ্গে মিশিয়ে ঠোঁটে লাগালে ঠোঁট কখনোই ফেটে যাবে না।
মেকআপ করার সময়
মেকআপ করার সময় লিক্যুইড ফাউন্ডেশন ব্যবহার করবেন না। শীতকালে ক্রিম ফাউন্ডেশন ব্যবহার করুন।
চুলের যত্ন
শীতকালে কখনোই ভেজা চুলে বাইরে বের হওয়া উচিত নয়। এতে করে চুলের আর্দ্রতা নষ্ট হয় এবং চুল ভেঙে যায়।
হ্যাট পরুন
চুল এবং মাথার তালুর আর্দ্রতা ধরে রাখতে হ্যাট পরুন। তবে হ্যাটটি যাতে বেশি টাইট না হয় সে দিকে খেয়াল রাখবেন।
হাত ও পায়ের যত্ন
হাত এবং পায়ের আর্দ্রতা ধরে রাখতে যতবার প্রয়োজন ততবার লোশন বা ময়েশ্চারাইজার ব্যবহার করুন।




সূত্র : https://www.blogger.com

ওজন কমাতে খান বাদাম || ওজন কমাবেন যে খাবারে

ওজন কমানোর ক্ষেত্রে অনেকেই বিভিন্ন ভুল করে থাকেন। খাবার খাওয়া বাদ দেন বা খুব কঠিন ব্যায়াম করেন। তবে সত্যি হলো, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই ওজনাধিক্যের ঝুঁকি কমাতে সাহায্য করে। সম্প্রতি এক গবেষণার ফলে বলা হয়, যাঁরা খাদ্যতালিকায় নিয়মিত বাদাম রাখেন, তাঁদের ওজন কমে এবং ওজনাধিক্যের ঝুঁকিও কমে।

ইউরোপিয়ান জার্নাল অব নিউট্রিশনের বরাত দিয়ে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশ হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।
তবে অনেকে ধারণা করেন, বাদাম খেলে ওজন বাড়ে। তাঁরা ভাবেন, যাঁরা ওজন কমাতে চান, তাঁদের জন্য এই উচ্চ চর্বির খাদ্যটি ভালো নয়। তবে এ ধারণা বাতিল করে দিয়েছে সাম্প্রতিক গবেষণাটি।
সম্প্রতি করা গবেষণার ফলে আরো বলা হয়, বাদাম, যেমন : কাঠবাদাম, হ্যাজেলনাট, ওয়ালনাট, পিসটাচিওস, পিনাট ইত্যাদি ওজন কমায় এবং ওজন বাড়ার ঝুঁকি কমায়।
ইউরোপের ১০টি দেশে ২৫ থেকে ৭০ বছর বয়সের তিন লাখ ৭৩ হাজার ব্যক্তির ওপর এ গবেষণা চালানো হয়। গবেষকরা দেখেন, বাদাম কেবল ওজন কমায় না, পাঁচ ভাগ ওজন বাড়ার ঝুঁকিও কমায়।
যুক্তরাষ্ট্রের লোমা লিন্ডা ইউনিভার্সিটির ইনভেসটিকেটর ও ডিরেক্টর জোন স্যাব্যাট বলেন, ‘খাওয়ার সময় বাদাম খান। একে থালার মধ্যে রাখুন প্রাণিজ খাবারের বদলে।’
গবেষণার ফলে আরো বলা হয়, বাদাম শক্তির বড় উৎস। এর মধ্যে রয়েছে ভালো মানের চর্বি, প্রোটিন, ভিটামিন, মিনারেল ও ফাইটোকেমিক্যালস।
তাই ওজন কমানোর ক্ষেত্রে খাদ্যতালিকায় বাদাম রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

শাকিব খানের কত বছরের জেল হতে পারে?

 সম্প্রতি ‘রাজনীতি’ সিনেমায় নায়ক শাকিব খান একটি ফোন নম্বর ব্যবহার করেন। এরপর শুরু হয় সেই নম্বরের মালিক হবিগঞ্জের রাজমিস্ত্রি ইজাজুল মিয়ার কাছে একের পর এক ফোনকল আসা। ফোন দিয়ে সবাই শাকিব খানের সঙ্গে কথা বলতে চান।

এদিকে, মাসের পর মাস ধরে শাকিব খান মনে করে তার কাছে ফোনকল আসতে থাকায় তার ব্যক্তিগত জীবনে তা প্রচণ্ডভাবে প্রভাব ফেলে। তাই কোনো উপায় না পেয়ে গত ২৯ অক্টোবর শকিবসহ ‘রাজনীতি’ ছবির পরিচালক বুলবুল বিশ্বাস ও প্রযোজক আশফাক আহমেদের বিরুদ্ধে হবিগঞ্জে মামলা করেন ওই রাজমিস্ত্রি।
এ বিষয়ে মামলার আইনজীবীরা বলছেন, বিনা অনুমতিতে শাকিব খানের সিনেমায় একজন অটোরিকশাচালকের মোবাইল নম্বর ব্যবহার করা নৈতিকতা বিবর্জিত এবং সেই ব্যক্তি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন তাহলে তার ক্ষতিপূরণ পাওয়ার অধিকার রয়েছে। আইনজীবীরা বলছেন,অভিযোগ প্রমাণ হলে শাস্তি সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড হতে পারে এ কাজে সংশ্লিষ্টদের।
মামলার আইনজীবী এম এ মজিদ একটি অনলাইনকে বলেন, ২০১৪ সাল থেকে ইজাজুল এই নম্বরটি ব্যবহার করছেন। সেটি বিনা অনুমতিতে একটি সিনেমায় ব্যবহার করে আমার মক্কেলের অনেক ক্ষতি করা হয়েছে। একদিকে তার আয় রোজগার ব্যাহত হয়েছে আরেকদিকে,পারিবারিক হয়রানির শিকার হয়েছেন তিনি। ফলে প্রতারণা ও মানহানি মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, এটি যদি এই উপমহাদেশের বাইরের কোনও ঘটনা হতো তাহলে বিনা অনুমতিতে একজনের ব্যক্তিগত নম্বর ব্যবহার করার অপরাধে সর্বোচ্চ শাস্তিই তাকে পেতে হতো। আমরা আশা করবো ন্যায়বিচার পাবো।
ব্যক্তিগত ফোন নম্বর ব্যবহার করায় ইজাজুলের কী ধরনের ক্ষতি হয়েছে এবং এমন প্রমাণ হলে কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে প্রশ্নে এই আইনজীবী অনলাইনটির প্রতিবেদককে বলেন,এ মামলায় প্রতারণার অভিযোগে সর্বোচ্চ তিন বছর ও মানহানিতে সর্বোচ্চ দুইবছর কারাদণ্ডে দণ্ডিত হবেন। যদি মামলার রায় আমাদের পক্ষে আসে তখন আমরা আর্থিক ক্ষতির জন্য আবারও আরেকটি মামলা করতে পারবো। এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া।
উল্লেখ্য, বিনা অনুমতিতে অন্যের ব্যক্তিগত কোনও তথ্যই অপর কেউ ব্যবহারের অনুমতি রাখেন না। মোবাইল টেলিফোন, ব্যাংকের চেক, বইয়ের লেখক হিসেবে নাম থেকে শুরু করে বাড়ির ঠিকানা―এর কোনটি যদি নাটক সিনেমা বা অন্য কোনও মাধ্যমে ব্যবহার করতে হয় তাহলে মালিকের অনুমতি অবশ্যই নিতে হবে।



Source File : http://bdexpress.uodoo.com/detail/1510193125573272