স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার সকালে দক্ষিণ আফ্রিকা সফরে সিরিজ শেষে দেশে ফিরেছিলেন তাসকিন আহমেদসহ পুরো বাংলাদেশ টিম। সফরের হতাশা, দীর্ঘ ভ্রমণ আর ক্লান্তি ভুলে ওই রাতেই হুট করে বিয়ের পিঁড়িতে বসেন পেসার তাসকিন আহমেদ। শুরু করেন জীবনের নতুন ইনিংস। দীর্ঘ সাত বছরের ভালবাসা বিয়েতে পূর্ণাঙ্গ রূপ পেলো।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের হোয়াইট প্যালেস কনভেনশন হলে আয়োজনটাও হয়েছে ছোট পরিসরে। এদিকে বিয়েতে বাকি সতীর্থদের দাওয়াত করলেও আসন্ন বিপিএল নিয়ে ব্যস্ত থাকায় বেশির ভাগই উপস্থিত হতে পারেনি। মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবাল এদিন উপস্থিত ছিলেন। মাশরাফি শুধু বিয়েতে উপস্থিতই থাকেন নি। হয়েছেন তাসকিনের উকিল বাবা জড়িয়ে পড়লেন নতুন সম্পর্কে।
হুট করে বিয়ে করার ব্যাপারটা চাউর হওয়ার পর তাসকিনের বাবা এম এ রশিদ মনু জানান, তাসকিনকে যারা কাছ থেকে চেনে, তাদের কাছে কিন্তু বিয়েটা মোটেও অপ্রত্যাশিত নয়। আর আমরা কিন্তু বিয়ের সব আনুষ্ঠানিকতা এখনো শেষ করিনি। সময় সুযোগ করে বড় অনুষ্ঠান করব।
তিনি বলেন, মাত্র কাবিন হয়েছে, যেটা সারতে চেয়েছিলাম গত আগস্টেই। কিন্তু ওর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তখন সেটি হয়নি। এ মাসেই আমরা ইকবাল রোডের নতুন ফ্ল্যাটে উঠব। সেখানে ওঠার আগেই চেয়েছি আয়োজনটা সেরে ফেলতে। বিপিএলের কারণে সবাই ব্যস্ত। শুধু মাশরাফি আর তামিম এসেছিল। দোয়া করবেন সবাই, যেন ওর নতুন জীবন সুখের হয়।
তাসকিনের স্ত্রী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) অর্থনীতি বিভাগে অনার্স করছেন। তাসকিনও পড়ছেন একই বিশ্ববিদ্যালয়ে। দীর্ঘ দিনের প্রেমের সম্পর্ক তাদের মধ্যে। বুধবার বিয়ের আনুষ্ঠানিকতা হলেও এক বছর আগেই ঘরোয়াভাবে তাদের আংটি বদল হয়।
আপাতত বিপিএল নিয়ে তাসকিনের ব্যস্ততা থাকায় মধুচন্দ্রিমায় যাওয়া হচ্ছে না নবদম্পতির। তবে পরিবার নিয়ে আগামী মাসে মালদ্বীপে ঘুরে আসার পরিকল্পনা আছে দুজনের।
source file : এমটিনিউজ২৪.কম/টিটি/পিএস

No comments:
Post a Comment